দিনের পর দিন বিজেপিতে মানুষের যোগদান বৃদ্ধি পাচ্ছে। তাই বিজেপি কে দেখে ভয় পাচ্ছে তৃনমূল। কোন সময় পুলিশ দিয়ে কোন সময় গুন্ডা দিয়ে বাধা দিচ্ছে বিজেপির কর্মসূচীতে। বৃহস্পতিবার কালিয়াচকের রাজনগর মাঠে প্রকাশ্য জনসভায় যোগ দিতে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে আজ কালিয়াচকের রাজনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত মাঠে বিজেপির এক প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয়। তাতে যোগ দিতে আসা বিজেপির সমর্থকদের পথে বাধা দেয় পুলিশ এএসপি গ্রামীণ দীপক সরকার, বৈষ্ণবনগর থানার ভার প্রাপ্ত আইসি বিশ্বজিৎ মণ্ডল সহ পুলিশ কর্মীরা। বাধা দেওয়া হলেও বিজেপির কর্মী সমর্থকেরা জোর পূর্বক তাদের বাইক র্যালি করে। এরপর তারা বাইক র্যালি করে উপস্থিত হয় রাজনগর মাঠে প্রকাশ্য জনসভায় যোগ দিতে।
মালদা